দ্বিতীয় সাধারণ সভা আহবান
বুটেক্স সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২৭)-এর দ্বিতীয় সাধারণ সভা আগামীকাল, বুধবার সকাল ১০:৩০টায় অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। সভার গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও কার্যক্রমসংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্য পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।
সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে সভা সফল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সাধারণ সম্পাদক
বুটেক্স সাংবাদিক সমিতি
কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২৭)
