আমাদের সম্পর্কে
একটি সূচনা, এক অনুপ্রেরণার গল্প
২০১৬ সালে জি.এম.এ.জি. ওসমানী হলের ছাদে একদল তরুণের স্বপ্ন থেকে শুরু হয় বুটেক্স সাংবাদিক সমিতির পথচলা। তাদের মধ্যে ছিলেন ৩৮তম ব্যাচের মিকসেতু মিঠু, ৩৯তম ব্যাচের মেহেদী হাসান হিমেল ও মুহাইমিনুল অভি, এবং ৪০তম ব্যাচের লিটন, বর্ষণসহ আরও কয়েকজন।
বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের বিচ্ছিন্ন সাংবাদিকতামূলক প্রচেষ্টাকে একত্র করে বুটেক্সের শিক্ষার্থীদের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই যাত্রা শুরু হয়। সেই ছোট্ট উদ্যোগ আজ বহু প্রজন্মের সদস্যের হাত ধরে একটি সুদৃঢ় সংগঠনে পরিণত হয়েছে।
0
M+
Monthly Digital Reach
0
+
Years of Legacy
10
Current Members
50
+
Alumni
একটি ক্যাম্পাস, অসংখ্য গল্প
সাংবাদিকদের জন্য আমরা কী করি?
সকল সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করা এবং সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি বা প্রতিকূলতার সম্মুখীন হলে তা মোকাবিলায় পাশে থাকা।
ক্যাম্পাসের বিষয়ে আমাদের ভূমিকা কী?
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকারকে সমর্থন করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা।
বুটেক্সকে আমরা কীভাবে তুলে ধরি?
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
বুটেক্স সাংবাদিক সমিতির সদস্য হতে কারা পারবেন?
বুটেক্সে অধ্যয়নরত এবং স্বীকৃত গণমাধ্যমে বুটেক্স প্রতিনিধি হিসেবে কর্মরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সদস্য হতে পারবেন। সাংবাদিকতায় আগ্রহী কিন্তু কোনো গণমাধ্যমের প্রতিনিধি নন—এমন শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন। সদস্যপদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিনিধিত্ব, সংবাদ প্রকাশ ও নিয়মিত কর্মকাণ্ডের প্রমাণ বিবেচনা করা হয়।
