সদস্যপদ নির্দেশনা

ক) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ন্যূনতম ৮ (আট) পৃষ্ঠার দৈনিক সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেতার, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত বুটেক্স প্রতিনিধিরা সদস্য হতে পারবেন।

(খ) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাংবাদিকতায় আগ্রহী কিন্তু কোনো পত্রিকা/সংবাদমাধ্যমে বুটেক্স প্রতিনিধি/সংবাদদাতা নন এবং বিভিন্ন গণমাধ্যমের অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ সহযোগী সদস্য হতে পারবেন।

(গ) যেসব বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে ইতোমধ্যে নিয়োগ লাভ করেছেন অথবা পরিচয় পত্র পেয়েছেন অথবা সংবাদ প্রেরণের অনুমতিপত্র লাভ করেছেন তারা এ সংগঠনের সদস্যপদ লাভ করতে পারবেন।

(ঘ) সদস্য আহ্বানের ৩ (তিন) মাস পূর্বে সংশ্লিষ্ট পত্রিকায় কমপক্ষে ৩ টি সংবাদ থাকতে হবে।

(ঙ) যেসব গণমাধ্যমে একাধিক ব্যক্তি সংবাদ সরবরাহ করে যাচ্ছে এবং যাদের কেউ নিয়োগপ্রাপ্ত নয় তাদেরকে সংগঠনের সদস্য করা হবে না।

(চ) ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সদস্যগণ স্বয়ংক্রিয়ভাবে সদস্যপদ হারাবেন। এ ব্যাপারে সংগঠন থেকে কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করা হবে না। স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকেই ছাত্রজীবন শেষ বলে গণ্য হবে।

(ছ) সংগঠনের প্রতিটি সদস্যকে প্রকাশিত সংবাদসহ মাসিক কর্মকাণ্ডের রিপোর্ট দপ্তরে জমা দিতে হবে এবং কার্যনির্বাহী পরিষদ মানসিকভাবে এটি মূল্যায়ন করবে।

(জ) সংগঠনের সদস্য রাজনৈতিক দলের নিবন্ধিত সদস্য হতে পারবে না কিংবা রাজনৈতিক কর্মসূচিতে লিপ্ত হতে পারবে না। এখানে কর্মসূচি বলতে রাজনৈতিক দলের মিছিল ও মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণ বোঝানো হচ্ছে।

মূলনীতি
(ক) সাংবাদিকদের পৃষ্ঠপোষকতাই বুটেক্স সাংবাদিক সমিতির প্রধান লক্ষ্য।

(খ) জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই সংগঠন সত্য প্রকাশ করতে নিবন্ধিত সাংবাদিকদের সহায়তায় সোচ্চার থাকবে।

(গ) বস্তুনিষ্ঠতার সংবাদ প্রকাশে অগ্রাধিকার দিতে সাংবাদিকদের উৎসাহিত করবে।