নেলসন ম্যান্ডেলা

সত্যকে দমন করা যায়, কিন্তু সত্যের কণ্ঠকে চিরদিন দমিয়ে রাখা যায় না।

আমাদের সম্পর্কে

একটি সূচনা, এক অনুপ্রেরণার গল্প

২০১৬ সালে জি.এম.এ.জি. ওসমানী হলের ছাদে একদল তরুণের স্বপ্ন থেকে শুরু হয় বুটেক্স সাংবাদিক সমিতির পথচলা। তাদের মধ্যে ছিলেন ৩৮তম ব্যাচের মিকসেতু মিঠু, ৩৯তম ব্যাচের মেহেদী হাসান হিমেল ও মুহাইমিনুল অভি, ৪০তম ব্যাচের লিটন, বর্ষণ এবং ৪১তম আতিক, মাবিনসহ আরও কয়েকজন।

বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের বিচ্ছিন্ন সাংবাদিকতামূলক প্রচেষ্টাকে একত্র করে বুটেক্সের শিক্ষার্থীদের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই যাত্রা শুরু হয়। সেই ছোট্ট উদ্যোগ আজ বহু প্রজন্মের সদস্যের হাত ধরে একটি সুদৃঢ় সংগঠনে পরিণত হয়েছে।

0 M+
Monthly Digital Reach
0 +
Years of Legacy
10
Current Members

আমাদের মূলনীতি

ক.
সাংবাদিকদের পৃষ্ঠপোষকতাই বুটেক্স সাংবাদিক সমিতির প্রধান লক্ষ্য।
খ.
জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই সংগঠন সত্য প্রকাশ করতে নিবন্ধিত সাংবাদিকদের সহায়তায় সোচ্চার থাকবে।
গ.
বস্তুনিষ্ঠতার সংবাদ প্রকাশে অগ্রাধিকার দিতে সাংবাদিকদের উৎসাহিত করবে।

একটি ক্যাম্পাস, অসংখ্য গল্প

সাংবাদিকদের জন্য আমরা কী করি?
সকল সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করা এবং সত্য প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি বা প্রতিকূলতার সম্মুখীন হলে তা মোকাবিলায় পাশে থাকা।
ক্যাম্পাসের বিষয়ে আমাদের ভূমিকা কী?
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকারকে সমর্থন করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা।
বুটেক্সকে আমরা কীভাবে তুলে ধরি?
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
বুটেক্স সাংবাদিক সমিতির সদস্য হতে কারা পারবেন?
বুটেক্সে অধ্যয়নরত এবং স্বীকৃত গণমাধ্যমে বুটেক্স প্রতিনিধি হিসেবে কর্মরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সদস্য হতে পারবেন। সাংবাদিকতায় আগ্রহী কিন্তু কোনো গণমাধ্যমের প্রতিনিধি নন—এমন শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন। সদস্যপদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিনিধিত্ব, সংবাদ প্রকাশ ও নিয়মিত কর্মকাণ্ডের প্রমাণ বিবেচনা করা হয়।
সত্য ও ন্যায়ের পথে অবিচল
২০১৬ থেকে বুটেক্সের সংবাদ, সাফল্য ও সম্ভাবনাকে তুলে ধরার নিরন্তর প্রয়াস।

উপদেষ্টার বাণী

সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। একটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, অনুসন্ধানী মনোভাব, মুক্তচিন্তা ও মতপ্রকাশের সুস্থ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভাপতির ও সাধারণ সম্পাদকের কথা

কার্যনির্বাহী কমিটি

গণমাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব

সংবাদ ও তথ্য পাঠান

বুটেক্স ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য আমাদের জানান।