বুটেক্সসাসের উদ্বোধন উপলক্ষে উপাচার্যের বার্তা
বুটেক্স সাংবাদিক সমিতির সদস্যরা শিক্ষার্থী হয়েও ক্যাম্পাসভিত্তিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিষ্ঠা ও সততার সঙ্গে তুলে ধরছে, যা প্রশংসনীয়। সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা যেমন নিজেদের চিন্তাশক্তি, লিখনদক্ষতা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটাচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি দেশ ও জাতির সামনে তুলে ধরতে ভূমিকা রাখছে। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা ও বাস্তবভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করছে।
অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন
উপাচার্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
